যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য সুখবর
যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ভিসা সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ভিএফএস গ্লোবাল’। তারা ভিসা আবেদনকারীদের দ্রুত সেবা দিতে ১৪১টি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চালু করেছে। এই ১৪১টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রযুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের ভিসা–সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ভয়েস কমান্ড ও বার্তার মাধ্যমে ইনপুট করলেই এআই চ্যাটবটটি প্রয়োজনীয় তথ্য ভয়েস বার্তার মাধ্যমে জানাতে পারে। এর ফলে সহজেই ভিসাসম্পর্কিত বিভিন্ন সেবা পাওয়া যাবে। চ্যাটবটটি সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ফলে গ্রাহকেরা যেকোনো সময় তাদের প্রশ্নের উত্তর পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে ভ্রমণকারীদের সেবা উন্নত করতে সম্প্রতি জেনারেটিভ এআইচালিত চ্যাটবট চালু করা হয়েছে। এআই চ্যাটবটটি উন্নত জেনারেটিভ এআইপ্রযুক্তি ব্যবহার করে মানুষের মতো কথোপকথনের আদলে তাৎক্ষণিকভাবে নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত ভিএফএস গ্লোবালের এআই টিম চ্যাটবটটি তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবিন কারকারিয়া বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবন সব সময়ই ভিএফএস গ্লোবালের কার্যক্রমের মূল ভিত্তি। আমরা এই এআইনির্ভর সমাধান চালু করতে পেরে আনন্দিত, যা যুক্তরাজ্যে ভ্রমণকারীদের ভিসা আবেদনের প্রক্রিয়াকে আরও উন্নত করবে। আমরা আমাদের ক্লায়েন্ট সরকার ও গ্রাহকদের জন্য ভিসা ও কনস্যুলার পরিষেবায় পরবর্তী উন্নতিসাধনের লক্ষ্যে বিভিন্ন এআই ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি করছি।”
ভিএফএস গ্লোবালের তথ্যমতে, এআই চ্যাটবটটি মূলত নিজ নিজ ভিএফএস গ্লোবাল কান্ট্রি-টু-ইউকে ওয়েবসাইটগুলো থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভিএফএস গ্লোবালের সুরক্ষিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকায় সেবাগ্রহীতাদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে চ্যাটবটটি।
যুক্তরাজ্য ভিসা, ইউকে ভিসা আবেদন, ভিসা আবেদন সুখবর, ইউকে ট্যুরিস্ট ভিসা, যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা, ব্রিটিশ ভিসা, ইউকে ওয়ার্ক পারমিট, যুক্তরাজ্য ইমিগ্রেশন, ইউকে ভিসা প্রসেসিং, ভিসা অনুমোদন, ইউকে ভিসা আপডেট, ব্রিটেন ভিসা নিয়ম, ইউকে স্পাউস ভিসা, ইউকে টিয়ার ২ ভিসা, ইউকে ভিসা সহজ প্রক্রিয়া, ব্রিটিশ হোম অফিস, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ইউকে ভিসা নতুন নীতি, ইউকে ভিসা ফি, ব্রিটেন ইমিগ্রেশন আপডেট, ইউকে PR ভিসা, ব্রিটিশ নাগরিকত্ব, ইউকে ভিসা নিউজ, ইউকে ভিসা জব, যুক্তরাজ্য পর্যটন ভিসা, ইউকে ভিসার সহজ উপায়, ইউকে ভিসা স্পনসর, ইউকে ভিসা শর্ত, ইউকে ভিসা রিফিউজ, ইউকে ভিসা আবেদন
#যুক্তরাজ্যভিসা #UKVisa #VisaNews #UKImmigration #VisaUpdate #UKStudyVisa #BritishVisa #UKWorkPermit #VisaApproval #UKVisaProcess #BritainVisa #UKSpouseVisa #Tier2Visa #VisaEasyProcess #UKHomeOffice #StudyInUK #UKVisaPolicy #UKVisaFee #UKPR #BritishCitizenship #UKVisaNews #UKVisaJob #TouristVisaUK #UKVisaGuide #UKVisaSponsor #VisaApplication #UKVisaUpdate #UKVisaSuccess #UKVisaInfo #UKVisaRequirements
UK visa, UK visa application, UK visa news, UK visa update, UK immigration, UK tourist visa, UK student visa, UK work permit, UK visa approval, UK visa process, UK visa requirements, UK spouse visa, UK Tier 2 visa, UK PR visa, UK visa sponsorship, UK citizenship, UK visa easy process, UK visa rules, UK home office, UK settlement visa, UK business visa, UK visa fee, UK visa policy, UK visa jobs, UK visa rejection, UK visa success, UK visit visa, UK dependent visa, UK visa latest news, UK visa processing time
#UKVisa #UKVisaApplication #VisaNews #UKImmigration #UKTouristVisa #UKStudentVisa #UKWorkPermit #VisaApproval #UKVisaProcess #UKVisaRequirements #UKSpouseVisa #Tier2Visa #UKPRVisa #UKVisaSponsorship #UKCitizenship #UKVisaEasyProcess #UKVisaRules #UKHomeOffice #UKSettlementVisa #UKBusinessVisa #UKVisaFee #UKVisaPolicy #UKVisaJobs #UKVisaRejection #UKVisaSuccess #UKVisitVisa #UKDependentVisa #UKVisaLatestNews #UKVisaProcessingTime #UKVisaGuide #UKVisaInfo
Social Plugin